স্বপ্ন দেখাচ্ছেন শ্যুটাররা
গুলশান শ্যুটিং কমপ্লেক্সে ঢুকতেই চোখে পড়বে দেয়ালে টাঙানো অনার-বোর্ড
সেখানে জ্বলজ্বল করছে কমনওয়েলথ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ীদের নাম
প্রথম দুটি নাম—আতিকুর রহমান ও আবদুস সাত্তার
১৯৯০-এর অকল্যান্ড কমনওয়েলথ গেমসে তাঁরা দুজন দলীয় সোনা এনে দিয়েছিলেন বাংলাদেশকে
এরপর তালিকাটি বেশি বড় হয়নি
উঠেছে মাত্র ছয়জনের নাম
তবে আসন্ন দিল্লি কমনওয়েলথ গেমসগামী শ্যুটিং দলের কারও নাম হয়তো এই বোর্ডে উঠে যেতে পারে
১২ সদস্যের এই দল নিয়ে প্রত্যাশার জাল বুনছে শ্যুটিং ফেডারেশন
কাল ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা ছিলেন আত্মবিশ্বাসী
গত এসএ গেমস ও কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী শারমিন আক্তার রত্না সাদিয়া সুলতানা আসিফ হোসেনরা বলছেন এবার আমরা ভালো করতে পারি
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ পরশু একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল
সেখানে কমনওয়েলথে সোনা জিতলে বিওএর পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা এসেছে
শ্যুটিং ফেডারেশনও কাল জানাল কমনওয়েলথ গেমসে সোনা জিতলে ১০ লাখ টাকা দেবে ফেডারেশন
সবচেয়ে বেশি চারবার কমনওয়েলথ গেমসে খেলেছেন সাবরিনা সুলতানা
তাঁর আশাবাদ এবার একটু বেশি এবার আমাদের দলটা ভালো অবস্থায় আছে
অনুশীলনের স্কোরটা যদি ধরে রাখতে পারি দুটো সোনা আসতে পারে
সাবরিনার আশাবাদের ভিত্তি—শারমিন আক্তার রত্না সাদিয়া সুলতানাদের স্কোর আন্তর্জাতিক অঙ্গনে সমীহ পাওয়ার মতোই
১০ মিটার এয়ার রাইফেলে ২০০২ সালের ম্যানচেস্টার কমনওয়েলথে সোনা জিতেছিলেন আসিফ
মাঝে খারাপ সময় গেলেও আসিফের ক্ষমতা আছে এমন প্রতিযোগিতায় ভালো করার
যেহেতু আসিফের স্কোরটা ভালো হচ্ছে তাই তাঁকে নিয়ে আশার কথাই বলছেন ফেডারেশন কর্তারা
ইসতিয়াক আহমেদ যেমন বললেন আসিফ এমন এক শ্যুটার কখন কী করে বোঝা কঠিন
ওর ভালো করার ক্ষমতা আছে
পুরস্কারের ১০ লাখ টাকার ঘোষণার সঙ্গে ব্যক্তিগত পুরস্কারও তাঁকে দেব বলেছি
সোনা জিতলে আসিফকে একটা গাড়ি কিনে দেওয়ার কথা ভাবছি
গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করার কথা ছিল শারমিনের
কিন্তু শারমিন এই দায়িত্বটা নিতে চান না ভয় হয় যদি পতাকার সম্মান না রাখতে পারি
অলিম্পিকে সোনা জিতলেই পতাকা বইব
কমনওয়েলথে সেই দায়িত্বটা পাচ্ছেন আসিফ
বাংলাদেশকে নিয়ে সতর্ক ভেট্টোরি
বাংলাদেশ সফরটাকে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতিই মানছেন ড্যানিয়েল ভেট্টোরি
তবে দেশ ছাড়ার আগে সতীর্থদের জন্য দিলেন হুঁশিয়ারি—বাংলাদেশকে হালকাভাবে নেওয়া যাবে না
পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে কাল       রাতেই ঢাকা এসে পৌঁছার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের
গত ফেব্রুয়ারিতে নিজেদের মাটিতে বাংলাদেশকে ৩-০-তে ওয়ানডে সিরিজ হারিয়েছিল কিউইরা
সেটা মনে করিয়ে দিয়েও নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকাকে ভেট্টোরি বলেছেন আমরা এখানে তাদের যে রকম সহজে হারিয়েছি ওখানেও সেই একই আশা করলে বিরাট ভুল হবে
তবে আমরা যদি ওদের সমীহ করি এবং সামর্থ্য অনুযায়ী খেলি তাহলে ওদের হারানো উচিত
গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে দলে ছিলেন না ভেট্টোরি ব্রেন্ডন ম্যাককালাম ও জেসি রাইডার
বাংলাদেশ সফরে এই তিনজনই ফিরলেও দলটা পুরোপুরি অভিজ্ঞ নয়
১০টির কম ওয়ানডে খেলেছেন এমন ক্রিকেটার আছেন ছয়জন
একদমই নতুন মুখ কেন্টারবুরির ২৩ বছর বয়সী পেসার হামিশ বেনেট
ঘণ্টায় প্রায় ১৪৫ কিমি বেগে বল করতে পারা এই তরুণকে নিয়ে ভেট্টোরি বেশ উচ্ছ্বসিত জোরে বল করতে পারে এমন কয়েকজন বোলার খুঁজছি আমি
দেখা যাক উপমহাদেশে তারা সাফল্য পায় কি না
কারণ সামনেই তো বিশ্বকাপ
বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল ভেট্টোরি
দ্বিতীয় সন্তানের মুখ দেখে ছুটি কাটিয়ে এবার আরও সতেজ হয়েই আসছেন এই বাঁহাতি স্পিনার
নিজেই বলেছেন ক্যারিয়ারে এই প্রথম এতটা লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে থাকলাম
পরিবারের সঙ্গে সময় কাটানোটা ছিল দারুণ
এখন আবার ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছি
বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশে কোনো ম্যাচ নেই নিউজিল্যান্ডের
সব ম্যাচই তারা খেলবে ভারত আর শ্রীলঙ্কায়
তবে বাংলাদেশে যেহেতু দুটি কোয়ার্টার ফাইনাল হবে বিশ্বকাপের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাদের কাজে লাগতেও পারে
আমরা চাই ছেলেরা ওখানে অভ্যস্ত হয়ে উঠুক
বিশ্বকাপের সময় যদি ওখানে খুব অল্প সময়ও থাকতে হয় আমাদের তারা যেন একটা ধারণা নিয়ে যেতে পারে
সিরিজ শুরুর আগে আগামী ১ ও ৩ অক্টোবর বিকেএসপিতে বিসিবি একাদশের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ড দলের
তবে গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মাঠের অবস্থা এতটাই করুণ যে প্রথম প্রস্তুতি ম্যাচটা আদৌ হয় কি না সন্দেহ
ওয়েবসাইট
বাঁদর তাড়াতে হনুমান
সীতাকে উদ্ধার করতে হনুমানের সহায়তা নিতে হয়েছিল রামচন্দ্রকে
এবার কমনওয়েলথ গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে হনুমানের সহায়তা নিচ্ছে দিল্লি পৌর কর্তৃপক্ষ
না দক্ষিণ ভারতের রীতি অনুযায়ী হনুমান-পূজা নয় সত্যি সত্যিই হনুমান বাহিনী নামছে মাঠে!
দিল্লি গেমসে ১০ সদস্যের হনুমান বাহিনীকে অবশ্য মানব-সন্ত্রাসী প্রতিরোধের দায়িত্ব দেওয়া হচ্ছে না
তাদের কাজ হবে এই গেমসে বাঁদরের উৎপাত ঠেকানো
বাঁদর আসলেই দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরের নিরাপত্তার জন্য নিদারুণ এক উৎপাত
অফিসে ভিআইপি এলাকায় বাসাবাড়িতে পুলিশ স্টেশনে—সর্বত্র গিয়ে বাঁদরামো করে তারা
সবচেয়ে বড় কেলেঙ্কারিটা ঘটেছিল ২০০৭ সালে
সেবার একদল বাঁদরের আক্রমণে নয়া দিল্লির ডেপুটি মেয়র মারা যান
তার পরই প্রশাসন নড়েচড়ে বসে
শুরু হয় বাঁদর ঠেকানোর উদ্যোগ
মানুষ তো আর গাছে গাছে লাফিয়ে বাঁদরের সঙ্গে লড়াই করতে পারে না তাদের গুলি করে মারাও চলে না
তাই প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেওয়া হয় হনুমান
কারণ বাঁদরেরা যতই বাঁদর হোক হনুমানকে তারা ঠিকই ভয় পায়!
দিল্লিতে সারা বছরই ভিআইপি এলাকার সুরক্ষায় এ রকম প্রশিক্ষিত ২৮টি হনুমান নিয়োজিত থাকে
এর সঙ্গে কমনওয়েলথ গেমস উপলক্ষে রাজস্থান থেকে প্রেষণে আনা হয়েছে নতুন ১০টি হনুমান
এই হনুমানদের মধ্যে চারটি থাকবে বক্সিং কমপ্লেক্সের বাইরে চারটি হকি কমপ্লেক্সের বাইরে—এই দুই জায়গাতেই বাঁদরের উৎপাত বেশি
বাকি দুটি হনুমান রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে
সব মিলিয়ে এবার কমনওয়েলথ গেমসে অনেক কিছু হতে পারে—সন্ত্রাস স্বাস্থ্যচিন্তা আবাসন-সমস্যা
কিন্তু বাঁদরামি একদম চলবে না! এএফপি
পদত্যাগ করছেন সাভার উপজেলা চেয়ারম্যান!
প্রয়োজনে দল ও চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ কবির
গতকাল মঙ্গলবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এ ইঙ্গিত দেন
এদিকে সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা গতকাল যথারীতি অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কাজকর্ম করেছেন
ক্ষমতাসীন দলের নেতা ও উপজেলা চেয়ারম্যানের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করার এক দিন পর গতকাল তাঁরা অফিস করেন
প্রথম আলোর সঙ্গে আলাপকালে উপজেলা চেয়ারম্যান বলেন আমার বিরুদ্ধে আমার কর্মকর্তারা থানায় জিডি করেছেন এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে আমার মান-সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়েছে
তাই আমি নীরব হয়ে গেছি
ছুটি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি
প্রয়োজনে দল ও চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করব
গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছাড়া প্রথম শ্রেণীর সব কর্মকর্তাকে নিজ নিজ আসনে উপস্থিত পাওয়া গেছে
অধিকাংশ অফিসেই আলোচনার মূল বিষয় ছিল প্রথম আলোর প্রতিবেদন
তবে গতকালও সংবাদকর্মীদের কাছে কেউ মুখ খুলতে চাননি
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে সকালে সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো রকনুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুন্নী হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মতিন সরকারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো রাব্বী মিয়ার কার্যালয়ে ডেকে পাঠানো হয়
সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে
এরপর কর্মকর্তারা যার যার অফিসে চলে যান
ইউএনও মো রাব্বী মিয়া বৈঠকের ব্যাপারে কোনো কথা বলেননি
তবে সমাজসেবা কর্মকর্তা মো রকনুল হক বলেন দাপ্তরিক প্রয়োজনে ইউএনওর সঙ্গে আমাদের যেকোনো ধরনের বৈঠক হতেই পারে
সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ গতকাল সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদে তাঁর দলীয় কার্যালয়ে উপস্থিত হন
এরপর তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন
সেখানে কিছু সময়ের জন্য ইউএনও রাব্বী মিয়াও উপস্থিত ছিলেন
সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ বলেন দলীয় বিষয়ে নেতা-কর্মীদের সঙ্গে আমার আলোচনা হয়েছে অন্যকোনো বিষয়ে নয়
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রথম আলোকে বলেন দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন কাজের সঙ্গে দলের অধিকাংশ নেতা-কর্মীর কোনো সংশ্লিষ্টতা নেই
তবে কতিপয় নেতা যা করছেন তা বিব্রত হওয়ার মতো
